কবিতা

 চাঁদ ছিল আলো ঢাকা

আলোর কি খেয়ালে

আলো এসে উঁকি দেয়

স্যাঁতসেঁতে দেয়ালে


শহরের বাঁকে বাঁকে

লকলকে জনস্রোতে

জিভে লাগা গন্ধ

মন পুড়ে যায় তার

আলো সব বন্ধ


শব্দের জনস্রোতে ভালবাসা বন্ধ

সাদাকালো মেশামেশি

ঘুঙুরের ছন্দ


 *প্রথম প্যারাটা ক্লাস টেনে লেখা কবিতার একটা অংশ। কবিতাটা বাংলাদেশে রয়ে গেছে, এই চারটে লাইন মনের মধ্যে করে আছি গত পাঁচ বছর। 

Comments