জহিরের কবিতা
ব্যথা পাবা তো, আস্তে!
ধমকায়া ওঠে সে
ওর সাথে আমার হৃদয়ে হৃদয়ে
কেমন একটা রশি বান্ধা
মাঝে মাঝে রশিতে টান পরলে
নিঃশ্বাস ছোট হয়া আসে
আমি বুঝি সে আমারে দেখতেছে
সেই দেখার মধ্যে চিন্তা আছে,
যত্ন আছে, আদর আছে,
বন্ধুত্ব আছে
চিন্তার কোন কারণ নাই, কারণ
নারী পুরুষের ভালবাসা তাতে নাই।
রশির কোন প্রান্তেই ভালবাসা নাই
কেবল এক অদ্ভুত টান আছে
নিঃশ্বাসে বোনা গান আছে।
তুমি কখনও কারুর প্রতি
তীব্র অনুভূতি অনুভব করসো?
যেটা প্রথাগত ছেলেমেয়ের
প্রেমপ্রেম খেলা না
সেটার জন্ম হয় গানের মধ্য দিয়া
আমার মনে হয় কালো পরী
আমার কানে কানে বলে দিয়া গেসে
এরে দিয়ে গান গাওয়াইতে হবে,
-হবেই।
এর জন্ম হইছে গান গাওয়ার জন্য
গান বানানির জন্য
এ গান গায় না ক্যালা?
ঠিক যেমনি সে ধমক দেয় আমারে
ব্যথা পাবা তো, আস্তে!
আমার মনে হয় আমি তারে বলি
আমি তরে ড্রামার আইনা দিমু
গান লিখা দিমু,
শো আইনা দিমু
তুই শুধু গান গা
তুই মন দিয়া খালি গান গা।
Comments
Post a Comment