গান
পথে যেতে যেতে একদিন সুদূরে
মেঘে ঢাকা সূর্যে খুঁজে পেয়েছি তোমাকে
সূর্যালোকে ফুল ফোটাব ছিল, জীবনের ব্রত
বাগান সে তো আমার নয়, স্বপ্ন নিহত
--
আমি চাইনি কখনো থাকতে তোমারই কাঁটা হয়ে জীবনে
তবু মান ভুলে গিয়ে মন ঢেলে দিয়ে ভুলেরই মাশুল দিতে
তোমায় হারিয়েছি, যত কাছে রয়েছি।
(অন্ধ অনুভূতির অশ্লীল সমাধি
বন্ধ্যা সময়ের নিষ্ঠুর বিচ্যুতি)
--
চোখের সামনে যে গান ছিল
ভেবেছি তা আমার
আলোয় ধাঁধানো চোখে
হয়েছে ভুল বারবার
চোখের ভেতরে যে চোখ
লুকিয়ে আছে
বন্ধ করে রেখে
তাকিয়েছি তোমার দিকে
--
অন্ধ অনুভূতির অশ্লীল সমাধি
বন্ধ্যা সময়ের নিষ্ঠুর বিচ্যুতি ( Harsh vocal)
(এখানে দুই লাইন লেখা হয় নাই এখনো, কিন্তু এই প্যারা চার লাইন হবে)
--
ভেবেছিলাম স্বপ্ন হারিয়ে গেছে
চোখের ভেতরে যে চোখ শুকিয়ে গেছে
গান লেখা হয় না শেষ, সুর বেঁচে থাকে
প্রতি বৃষ্টিতে সে সুর বদলে যাবে
--
জীবন শেকল-বাঁধা তো নয়
শেকল ভেঙে জীবন শুরু হয়
রঙধনু মিছে কথা, পৃথিবী বড় অসহায়
স্বপ্ন শুদ্ধ হয়- বৃষ্টি পরার পরে
--
(Growl?)
বৃষ্টি হবে যত
শান্ত তুমি হবে
শব্দের আড়ালে খোঁজো
সুর খুঁজে পাবে
চোখের বৃষ্টি তোমার
থামবে না কোনদিনই
জেনো এই বৃষ্টিই
সুরের জননী
--
পৃথিবী দেখতে চায় আত্মবিশ্বাসী হাসি
তুমি জান, আমি জানি
সে অলিক প্রত্যাশী
মিছে এই জীবন সাজানো পরিপাটি
ক্ষত বিক্ষত তোমার এ মনই সৌন্দর্যের ঘাটি
________________________________________
Comments
Post a Comment