দূর্গাপূজা ২০২১ এ লেখা


জাহান্নামের দোরের পরে বিবি খাদিজা কাঁদে

কার পাপের দাগ আল্লাহ আমার জায়নামাজে?

তোমার আলোর শেষ শিখাটুকু বিলায়ে দিয়েছি প্রভু

গরীব কি ধণী, চটুল কি গুণী, তফাৎ করিনি কভু। 

আমার বোনের মণ্ডপে যারা আঘাত হানিল হায়,

তোমার আলোর ঝাণ্ডা কেমনে সেইখানে শোভা পায়?


খাদিজার পাশে নত মস্তকে উম্মুল মুমিনিন,

বিবি আয়েশা কাতরায়ে বলে সন্তান মোর হীন।

বিদ্যা হারানো বুদ্ধিহীনের নীচতার নাই শেষ 

বিদ্যাদেবীর ঘর তারা ভাঙে, লক্ষীকে দেয় ক্লেশ।

এরাই আমারে দিয়েছিল প্রভু ব্যাভিচার-অপবাদ

তোমার বাণীতে তবে পথে এল নবীজি মুহাম্মদ।


আজ কেন তবে চুপ তুমি প্রভু, সন্তান মোর দায়

শত খাদিজা,আয়েশা বসেছে ওহীর অপেক্ষায়।


Comments