টুকরা টাকরি

তরুণী লিখেছিল ওল্টানো খাটের নীচে

বড় বড় অক্ষরে

তেলাপোকার চকে

"শাহবাগ"।

________________________________________

তোমার আমার ফারাক কত

দুই মানুষের চিন্তা যত-

হয়ত তুমিও বাসো আমার ভালো,

হয়ত কেবল বন্ধুত্বেই নত।

________________________________________

ধরা পড়ার ভয়ে

সবলে চেপে ধরে

ভালবাসাকে পাঠিয়ে দিলাম

হৃতপিন্ডের ভিড়ে।

________________________________________

ছোঁব না তোমার চিন্তা আমি

নীল আস্তিনে ঘুরাঘুরি।

________________________________________

কবিতারা ঘুরত যেমন সাদা কাগজ পেলে

তোমার চোখের ব্যলকনিতে 

সাদা র‍্যাপার মেলে।

ঝুলিয়ে দিতেম আলোর ঝালর

বাসন্তী সে রাগের সাগর

কাঠবেড়ালীর ল্যাজের ডগায়

তোমার প্রসাদ পেলে- 

শ্রাদ্ধশান্তি মেলে।

Comments