সোফির গান

ছোট্ট আমার পাখি

বুকের মাঝে রাখি

নরম আঁধার জড়ায় আমাদের

পাখির চোখে ঘুম

আদর গালে চুম

ছোট্ট পাখি ঘুমু যাবে রে। 


আমার সোনা জাদু

ছোট্ট আমার বাবু

ঘুমের দেশে ভেসে যাবে আজ

দত্যি দানো ভাগো

পরীরা সব জাগো

ছোট্ট জাদু ঘুমু যায় রে। 

Comments