লুকোচুরি

 সত্যি বলো, তোমার বুক আর

আমার বুক এর মাঝে,

ঝুনঝুনিয়ে ব্যথার শেকল বাজে।

ভরা বাজারের ওপারে দাঁড়িয়ে 

চুপ চোখাচুখি করবে,

তোমার আমার লুকোচুরি খেলা চলবে।

চোখের দিব্যি লুকাতে না পেরে

ভালবাসা গিলে ফেলবে,

তোমার আমার লুকোচুরি খেলা জমবে।

তোমার চিন্তা ছোঁব না আমি,

বুকের ওপরে পালক যে তুমি-

অহেতুক ভারে তোমার কারণে

কপোল যে আজ নাইবে,

হৃদয়ে হৃদয় টানাটানি করে 

চুপ প্রতীক্ষা জমবে। 

তোমার আমার ভালবাসাবাসি চলবে!

Comments