ট্রেনে কাটা না পরার গান

To all,

Who has been fighting endlessly with 

themselves.



হলুদ দাগের এপারে দাঁড়িয়ে 

ভাবছি আমি জীবনের কি মানে

ঘরে আমার পবিত্র কন্যা

হাসির ঝিলিমিলিতে ঘর ভরা

সুন্দর! সুন্দরের মানে

আমার জীবনে হারিয়ে গেছে। 


ভাবি কেমন হত, এই দৃশ্যকল্প? 

ঝাঁপ দেই যদি ওই দাগের ওপারে। 

একরাশ কবিতা বুকে রক্ত মেখে

সাজবে বধূ নাড়িভুঁড়ি জড়িয়ে। 

অধীর সৌন্দর্যে পরাবাস্তবতায়

চোখ মেলে আমি নিজেকে দেখি।

সুন্দর! সুন্দরের মানে-

মৃত আমার সামনে ফিরে ফিরে আসে।

রক্তের স্বাদে, মৃত্যুর গন্ধে, 

আমার স্বপ্ন - লুকিয়ে গেছে।


তারপর একদিন বহু সময় গেলে

ট্রেনের বাঁশি কানে ভেসে আসে।

কাঁচের জানলায় নিজের ছায়ায়

পবিত্র কন্যার ছবি ভাসে।


আসবে ফিরে আসবে,

স্বপ্নেরা ঘরে ফিরবে।

ঝাঁপ দিও না,

থেকে যাও হলুদ দাগের এপাশে।

নিজের হাতে হাত রেখে 

আমি বলি নিজেকে,

কাঁচের দেয়ালের ওপাশে

আমার বন্ধু আছে।


ভাঙো, ভাঙো- (Harsh vocal)

কাঁচের দেয়াল ভাঙো, 

প্রিয়জনের চোখে চোখ রেখে 

সময়কে তুমি বলো-

সময় বর্মে, শুদ্ধ কর্মে- 


আমার স্বপ্ন আমি ফিরিয়ে নিলাম, 

আমার স্বপ্নে আমি নিজেকে পেলাম, 

আমার মাঝে আমি নিজেকে পেলাম। 

Comments