ছন্দজন্ম

তোমার কন্ঠ আমার মনে বাজে,

সুর যেখানে নেই সেখানে সাজে।

কথারা সব একের পর এক-

অপেক্ষাতে রয়,

কখন এসে বসবে তুমি সুরের ইশারায়।


শব্দসাজি কথামালার পথ ধরে,

ছয়তারেতে আটকে পরে চুপ করে।

সাতরঙা সব শব্দ নাচে পেখম মেলে

তোমার ধ্বনি রংধনুতে ঝড় তোলে।


শব্দ সুরে মিলেছে আজ কবি মনের চাবি

সব মিলিয়ে যেই না আমি ভাবি,

বাজছে সেতার সাতরঙেতে ঠিক সুরে,

অমনি সকল শব্দগাঁথায় ফাটল ধরে।


শব্দরা আজ সুরের ধুয়া তুলে

দোহার সাজে কবিমনের সুখ দুঃখ ভুলে।

শব্দ সুরে মিলেমিশে অবিচ্ছেদ্য হয়

অপেক্ষাতে রয়,

কখন তুমি গাইবে এসে মনের ইশারায়।

Comments