ফারাক
তোমার আমার জাজিম ভরা সমুদ্দূর
জল টলমল তোমার ঘরে অচিনপুর
তোমার সোনালি চোখের মাঝে
কৌতূহলের বান
আমার মনে তোমার জন্য শক্ত শিরস্ত্রাণ।
তোমার আমার রঙধনুতে মেঘের দেশ
রঙের খেলায় হারিয়ে যাওয়া কথার রেশ
হাত ছুঁয়ে যায় ধোঁয়ার খেলায়
আলগোছে
তোমার আমার কথার নৌকো খুব কাছে।
কিন্তু সেকী! তোমার দ্বীপ আর আমার দ্বীপে
আমি ভজি কাব্য তিথি, তুমি অর্থনীতি
একই সাগর তবু তোমার আমার
কথার মাঝে
ফালি ফালি মানচিত্র সাজে।
তবু আমার সকাল শুরু তোমার কথা ভেবে
রাত্তিরেতে জোছনা মাখি তোমার ছবি এঁকে
তোমার ঘরে রুপার বাক্সে
সোনার অঙ্ক ঝরে,
জোছনা-অঙ্ক মিলেমিশে চাঁদ-কলঙ্ক বাড়ে।
Let's hold our hands and see
Red birds flying in a fibonacci.
My golden-eyed darling
Let me lean on you,
When I'm standing by the door
To put on my shoe.
I want to see the world in you,
I love the concept of loving you.
So I see your golden eyes
& I count to six,
The world is not mine to fix
You are not mine to fix.
Comments
Post a Comment