শব্দখেলা- কিংকর্তব্যবিমুঢ় / পরাকাষ্ঠা / প্রত্যুতপন্নমতি

 নন্দী দাসের পুকুর পারে

বুবুন ভাজেন মুগুর,

দুপুর বেলা বেড়াল মশায় 

করছে গুটুর গুটুর। 

মুগুর ভেজে বুবুন সোনা

মাথায় মাখে সিঁদুর, 

তব্দা খেয়ে জব্দ বেড়াল 

কিংকর্তব্যবিমুঢ়। 


বুবুন সোনার শক্তি অনেক

বুদ্ধিও তার বেজায়।

বুদ্ধিবলে দিকে দিকে

শত্রুকে ঘোল খাওয়ায়।

শত্রু করে গজর গজর

-"দেব না আজ বাঁশটা?"

কিন্তু মোদের বুবুন সোনা

বুদ্ধিতে পরাকাষ্ঠা। 


রাজা মশায় ডাক পেরেছে

বুবুন সেনাপতি ;

দুম-দামা-দাম যুদ্ধ বাজে

বুবুন খোঁজে মতি। 

শত্রুরা সব হন্যে হয়ে 

খুঁজছে কেবল গতি,

রাজ্যকে আজ বাঁচিয়ে দিল 

প্রত্যুতপন্নমতি। 

Comments