ম্যাগনাম ওপাস
ডাকে তাকে ঘোর লাগা সন্ধ্যায়
নীলচে ঠোঁটের নেশার্ত মায়ায়
পার্থিব কোলাহলে ঢেউ খেলে যায়
বাক্সবন্দী ঘুঙুর ডেকে যায়
ডাকে বারে বারে তারা
মুখোশ ফেলে মন পালাতে চায়
আধ খাওয়া চাঁদের মায়ায়..
জমাট বাঁধা তুলির টানে
হারায় চাবি প্লাথের ওভেনে
ব্যস্ত রিরংসা পিছু হানে
ব্যকুল আত্মজার প্রশ্নবাণে
ডাকে বারে বারে তারা
কাঁচপোকারা শুধু মায়ায় টানে
না-জানাদের, কেন কে জানে
ডাকে বারে বারে তারা
মুখোশ ফেলে মন পালাতে চায়
আধ খাওয়া চাঁদের মায়ায়..
প্রতি রাতে অতৃপ্তির পেয়ালায়
ভাবনারা উড়ে দলা পাকায়
ঘুমগাড়িটা দৌড়ে পালায়
ডাকে বারে বারে তারা
অবশেষে আত্মা সৃষ্টি হয়
আধখাওয়া চাঁদের মায়ায়
Comments
Post a Comment