যেদিন মন খারাপ হয়

 কবিতারা আসি আসি কইরাও

মাকড়সার জালের মধ্যে 

ঝুইলা থাকে।

বুকের উপ্রে চাপ দিয়া বইসা থাকে

গুটিসুটি অন্ধকার। 

সে নিজেও ভীত

আমিও ভীত।

অন্ধকার আর আমি

গলা জড়াজড়ি কইরা

খুনখুনায় কান্দি।

উপরে থেকে মাকড়সার জাল 

ঝুলে।

আর সারা দুইন্যার ওজন আইসা

দুই কান্ধে ভর করে।

আমার ঘাড় ভাংগে, মাজা ভাংগে।

তুমরা দেখসো কোনদিন

দুনিয়ানাশিনী মন খারাপরে?

সে বুকের মধ্যে দিয়া

সারা শরীরের মধ্যে দিয়া 

গলগল করে খালি বয়া চলে আর 

বয়া চলে।

একটা সুন্দর ঝলমলে জীবনরে

মন খারাপের র‍্যাপার দিয়া

সে খালি বান্ধে আর বান্ধে।

আর উপ্রে থেকে

মাকড়সার জাল 

ঝুলে। 

Comments