এইসব সময়ে
বুকের মধ্যে একটা অদৃশ্য জন্তু
থাবা দিয়া ধরে রাখে
কোথাও যাইতে দিতে চায় না
কিছু খাইতে দিতে চায় না
কেবল শুয়া থাকো
আর শুয়া থাকো।
কেবল ডুইবা থাকো
কেবল ডুইবাই থাকো।
আমি যখন কামে যাইবার কালে
কম্পিউটারে বাটন টিপি দেই
অক্ষন অক্ষনই জন্তু আমারে
থাবা দিয়া টাইনা আনে
আমার গাল চিড়ে যায়
সারা গায়ে কালসি পরে যায়
জন্তু আমারে চাইপা বিছানার লগে আটকায়া রাখে
আমি তরপাই
আমার মগজ তরপায়
আমার পিঠ, কান্ধ, পেট তরপায়
আমার হৃদয় নিস্তেজ হয়া আসে
শ্বাসনালী চাইপা যায়
তাও আমি উঠবার পারিনা।
আমি শুইয়া থাকি।
এইসব সময়ে,
ওই জন্তু আমারে বিদ্রোহ করায়
আমি চাইলেও আমার মন বান্ধা
আমার হাত টিপি দেয় ইউটিউব,
গুগল ক্রোম আর মেসেঞ্জারে।
আমি দেখি
আর দেখি
আর দেখি
আর দেখতেই থাকি।
আমি শুইয়া থাকি।
জন্তু আমারে আটকায়া রাখছে
ভাইবা, আমি দেখতে থাকি।
জন্তুরে, তুই দূর হ
বইলা, আমি আবার দেখি।
আস্তে আস্তে জন্তুর থাবার মত
ওরাও আমারে থাবা মারে
ওরা আমারে টানে, খামচায়,
মাইরে রক্ত বাইর করে দেয়।
আমি ওদের থাবার তল থেকে
বাইরইতে পারিনা।
আমি কাতরাই
আর দেখি।
ওরা আমারে হাতরাইতেসে
ভাইবা, আমি দেখতে থাকি।
দূরো বাল, ছুটো জীবন
এত কাম দিয়া কি হবে
বইলা, আমি আবার দেখি।
- দেখি
আর দেখি
আর দেখি
আমি বাল দেখতেই থাকি।
এইসব সময়ে-
ক্যান জানি খালি বাল দেখতেই মঞ্চায়
ভাল কিছুর দিকে ভুলে
আঙুল চইলা গেলে
ভিত্রে থেকে জন্তু ফিসফিসায়
"নিচেরটা- আরও নিচেরটা,
যেইখানে নায়িকারে নায়ক বাঁচায়
নায়িকারে নায়ক সেফটি দেয়, স্ট্যাবিলিটি দেয়, মানি দেয়, মনও দেয়-
যদিও নায়িকার শরীরে তার মন নাই।
নায়িকাকে তাই
নিজে থেকে চুমু খেতে হয়
এরপরেই নায়ক এক্টিভেটেড।
এইসব সময়ে -
এইসব বালই দেখতে ইচ্ছা করে।
কেন? কেন?
কেন?
কাটা আপেলের পাশের বাক্সের চিকেন ফ্রাই
নাটেলা
গুলাব জামুন, আদ্ধেকটা পুডিং,
কিছু জর্দা, বাকলাভা,
টোস্ট দিয়ে নাটেলা
নাটেলা দিয়ে টোস্ট
নাটেলা
নাটেলা, নাটেলা-
তুই শরীরের যত্ন নিবি?
তোর শরীরের পিন্ডি আমি
চটকায়া গঙ্গায় ভাসায়া দিয়ে আসব
বাল কোথাকার,
শুয়ে থাক।
বাল দেখ।
দেখতে থাক।
Comments
Post a Comment