উনসত্তর

 কম্পনে নাহি থাকে কাল ভাবধারা 

নরম আঁধারে আঁখি চাহে দিশাহারা।

চুম্বনে কাঁপি ওঠে জগতসমেত

দেশ কাল ভেদ নাহি সে রস অমৃত।

তোমা হতে আসিতেছে তরঙ্গ ব্যকুল-

বাসনায় ভাঙি পরে আমার গোকুল।

চুম্বনে চুম্বনে প্রেমে ক্ষোভে তোড়ে,

তুমি পান করো মোরে- আমি যে তোমারে।

Comments