কাহিল আলোর ঝিলিকবাজি

 তোমার আশায় হেলান দিয়ে 

তারার নিচের ঘুলঘুলিতে

ঘাপটি মেরে 

আঁধার মাঝে 

লুকিয়ে ছিলেম


বাক্স ফেটে

শতেক জীবন

ছড়াচ্ছিল উজ্জীবিত

আলোর মালা


চন্দ্র ছিল অন্যপাশে,

আঁধার করে

এপাশটাতে কদাচ হেসে।


এবার যখন তুমি এলে

তোমার আলো মিইয়ে দিল

বাক্সগুলোর তীব্র ছবি


কিন্তু আমি মুগ্ধ চোখে

ধ্বংস দেখি তোমার আলোর

দৈব বাণীর


তোমার আলোয় আমার আঁধার

বুঝতে পেরে হৃদয় আমার ধমকে ওঠে

শতেক বলেও রন্ধ্রগুলো

অন্ধ জনগোষ্ঠীমত 

দাঁড়িয়ে থাকে


তোমার আলোর ধ্বংস দেখি

মুগ্ধ চোখে


তোমার কিসেতে মুগ্ধ আমি

উজল চিবুক

নকশাকাটা 

চোখের তারা

তোমার অকুল

গল্পের ঝুল


বন্ধুর গান প্রেমের আদর

খুব মেখে নেয়

গন্ধে হারায়

মেঘনার জল


মেঘনার ছাই নীল জলে তারা -

ভরডুব দেয়,

হাসির ঝিলিকে

নদী ঝলসায়

উজান বুকের কমলা ঘাটে।


হরেক রকম 

জীবন ডাকে-

বাক্স হতে

বোতাম টিপে।

তোমার আলোর ধ্বংস দেখে

নীলচে রঙের খুন মেখে দেয়

চোখের তারায়-

 নকশাকাটা।







Comments