A Bicycle and A graveyard

Plot:

A traveling Dolphin, across the oceans and continents. Meets many people, gathers experiences. Observes cruelty.  Learns to be kind. Learns to love. Learns to settle down. 

In the middle, finds out that it's actually a story, not a real event. Daughter loses her dolphin at Niagara City Bus. Gets devastated. Mom writes a story inspired by Kafka's popular rumor (a lost doll and a kid) to console the little one. Now the mother is in a dilemma, whether to tell her daughter the story and console her broken little heart, and thus shield her from the real cruel world. Or let her learn how to deal with the sadness of loss.

Then she goes on to admit that, her whole parental life is this dilemma. To shield or to expose? To say yes or no? She goes on to reminisce that her childbirth experience was a traumatizing one. As much as she loves her daughter more than her own life, she never ever wants to go through that ever again. 

What does it take to be a parent? What does it mean to her? To show up, to be there for her child, always. To love her, even when she wants to put her in a package and send it to the farthest corner of the world. 

কাহিনীর শুরুঃ

সেদিন খুব বাতাস দিচ্ছিল। সাথে ঝিরিঝিরি বৃষ্টি। পানির মাঝে থাকলে হয়ত এতকিছু বোঝা যায় না। কিন্তু আমি ছিলাম বাসে। বাসের দরজাটা খুললেই দমকা হাওয়া ঝাপটা দিচ্ছিল। এক বুড়ো ভদ্রলোক এসে আমার পাশে বসলেন। এরপর কৌতূহলী চোখে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। ্তারপর চোখ সরিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকালেন। 
বিড়বিড় করে কিছু একটা বলছিলেন তিনি, তখন আমার মাথায় কত ধরণের চিন্তা- তাই অত মনোযোগ দিইনি। সাত আটটা স্টপ পরে বাসটা থামতেই তিনি উঠে দাঁড়ালেন, একই সময় আমিও ধুপ করে মেঝেতে পরে গেলাম (আমাকে যারা জানে, তারা এতে অবাক হবে না) 😋। উনি শশব্যস্ত হয়ে আমাকে তুলে নিলেন। আলতো করে ধূলা ঝেড়ে আদর করে আমার ঘাড়ে হাত বুলিয়ে দিলেন তিনি। এদিক ওদিক তাকিয়ে দেখলেন পুরা বাস খালি, মানে কেউ ফেলে গেছে। হাতে সময় নেই তার, দরজা বন্ধ হয়ে যাবে এখুনি। এক হাতে আমাকে ধরে আরেক হাতে বাসের দরজার হাতল ধরে নেমে পরলেন তিনি রাস্তায়। এভাবেই তাঁর সাথে আমার দেখা।

এরপর বহু দিন কেটে গেছে, আমরা আস্তে আস্তে করে বন্ধু হয়েছি। আগের জীবনের কথা আমার খুব মনে পরে, বিশেষ করে ছোট্ট টুকি- ওর কথা মনে করলে বুক চিনচিন করে ওঠে। যা গেছে, তা তো গেছেই। ভালবাসাটা এখনো বেঁধে রয়েছে।

Comments